ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মজবুত ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতায় ডুবে যায় ঝিনাইদহ শহর


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ৪:৩

প্রতিষ্ঠার ৬৬ বছর পার হলেও ঝিনাইদহ পৌর এলাকায় মজবুত ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে অপরিকল্পিত ড্রেন মহল্লাবাসীর জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই পাড়া-মহল্লা তলিয়ে যায় পানির নিচে। শহরের ছোট-বড় সব খাল, পুকুর ও নালা ভরাট করে বহুতল ভবন তৈরি করা হয়েছে। তাই পানি বের হওয়ার কোনো রাস্তা নেই। তাবে নাগরিকদের একমাত্র পৌরসভার ড্রেন ভরসা হলেও ৮০ ভাগ ড্রেনের কোনো মাথামুণ্ডু নেই।

ব্রিটিশ সরকারের আমল থেকে রাজনৈতিক দলের নেতারা ঝিনাইদহ পৌরসভার চেয়ারম্যান বা মেয়র নির্বাচিত হলেও তারা শক্তিশালী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে পারেননি। অথচ ড্রেন নির্মাণের নামে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করা হয়- এমন কথাও ক্ষোভের সঙ্গে পৌরবাসীকে বলতে শোনা যায়।

তথ্য নিয়ে জানা গেছে, ১৯৫৮ সালে ঝিনাইদহ পৌরসভা গঠিত হয়। এ পর্যন্ত ১৪ জন রাজনৈতিক নেতা চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করেছেন। কিন্তু পরিকল্পিত ড্রেন উন্নয়নে কেউ কার্যকর ভূমিকা পালন করেননি বলে অভিযোগ। প্রথম শ্রেণির ঝিনাইদহ পৌরসভার মোট আয়তন ৩২.৪২ বর্গকিলোমটিার। ২৬টি মৌজা নিয়ে গঠিত ঝিনাইদহ পৌরসভায় তিন লাখ পরিবার বসবাস করে।

পৌরসভার তথ্যবাতায়ন সূত্রে জানা গেছে, চলাচলের জন্য পৌর এলাকার বেশিরভাগ রাস্তা কাঁচা রয়েছে। ঝিনাইদহ শহরে ৭২.৩০ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। অন্যদিকে কাঁচা রাস্তা আছে ৭৪.৬১ কিলোমিটার। হাল আমলে কাঁচা-পাকা ড্রেনের কোনো পরিসংখ্যান পৌরসভায় না থাকলেও পুরাতন তথ্য বলছে, ঝিনাইদহ শহরে ১০৭ কিলোমিটার ড্রেন রয়েছে। এরমধ্যে পাইপ ড্রেন আছে ৭ কিলোমিটার, ইটের ড্রেন ৩৫ কিলোমিটার, আরসিসি ১৫ কিলোমিটার, প্রাইমারি ১০ কিলোমিটার ও কাঁচা ড্রেন ৪০ কিলোমিটার।

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার বাসিন্দা মাহবুবুর রহমান জানান, ব্যাপারীপাড়ার ড্রেনগুলোতে কোনো প্রবাহ নেই। নিয়মিত পরিষ্কার করা হয় না। অনেক স্থানে ড্রেন ভেঙে সমান হয়ে গেছে। ফলে বাসাবাড়ির পানির সঙ্গে বৃষ্টির পানি মিশে ড্রেনের ময়লা-আবর্জনা ভেসে মহল্লা একাকার হয়ে যায়। তিনি অভিযোগ করেন, কোনোরকম পরিকল্পনা ছাড়াই পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা গড়ে উঠছে। ফলে পৌর নাগরিকদের জলাবদ্ধতা থেকে কোনো নিষ্কৃতি নেই।

পাগলাকানাই এলাকার বাসিন্দা আরিফ বিল্লাহ জানান, অগ্নিবীণা সড়ক থেকে পাগলাকানাই ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ড্রেনের কোনো মাথামুণ্ডু নেই। বাসাবাড়ির পানি কোথায় গিয়ে পড়বে সে ব্যবস্থা ড্রেনে রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলেই বাসাবাড়িতে পানি প্রবেশ করে।

উপ-শহরপাড়ার বাসিন্দা আসলাম হোসেন জানান, শহরের কোরাপাড়া এলাকায় একটি খাল ছিল। পাড়া-মহল্লার পানি ওই খাল দিয়ে হামদহ হয়ে বৃষ্টির পানি নবগঙ্গা নদীতে পড়ত। কিন্তু সেই খাল ভরাট করে বাড়িঘর তৈরি করা হয়েছে। ফলে কোর্টপাড়া, পাগলাকানাই, ব্যাপারীপাড়া, উপ-শহরপাড়া, হামদহ, ট্রাক টার্মিনালপাড়া ও কোরাপাড়ার পানি বের হওয়ার কোনো পথ নেই। শহরের প্রধান ড্রেনটির সঙ্গে পাড়া-মহল্লার ড্রেনের সংযোগ না থাকায় গোটা পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা লেজেগোবরে দশার সৃষ্টি হয়েছে। আদর্শপাড়া, কচাতলার মোড়, মহিলা কলেজপাড়া, কাঞ্চননগর, কলাবাগান, চাকলাপাড়া ও খোদ ঝিনাইদহ শহরের পোস্ট  অফিস মোড়েও অল্প বৃষ্টিতে সাঁতার পানি হয়ে যায়।

এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু জানান, বিভিন্ন এলাকায় নতুন নতুন আরসিসি ড্রেন তৈরি হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে মনে করি।

ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, ঝিনাইদহ পৌর এলাকায় এলজিএসপি ও পাবলিক হেলথের দুটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। এই প্রকল্পের আওতায় তিনটি প্রধান আরসিসি ড্রেন তৈরি হলে সব সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন। এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লায় ২৫ শহর প্রকল্পের আওতায় ছোট-বড় ১৮ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে শহরে আর কোনো জলাবদ্ধতা থাকবে না বলে নির্বাহী প্রকৌশলী মনে করেন।

এমএসএম / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা