রায়গঞ্জ উপজেলায় নেই চেয়ারম্যান, ঘুরে ঘুরে দিশাহারা নাগরিকরা
রাজনৈতিক পটপরিবর্তনের পরই গা-ঢাকা দিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আত্মগোপনে থাকার কারণে তাদের কক্ষে ঝুলছে তালা। এ কারণে জরুরি কাগজপত্রে স্বাক্ষর করাতে পারছেন না সেবাপ্রত্যাশীরা। এছাড়া জটিলতা দেখা দিয়েছে প্রশাসনিক কাজেও। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, গ্রামপর্যায়ে জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, মৃত্যুসনদ, কর পরিশোধসহ সরকারের প্রায় ৫০টি সুবিধার কাজ বাস্তবায়ন হয় ইউনিয়ন পরিষদ থেকে। তবে চেয়ারম্যান না থাকায় থমকে আছে সব কাজ। চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালনের কথা থাকলেও সেখানে দেখা দিয়েছে নানা জটিলতা।
স্থানীয়রা জানান, বিগত দিনে অনেক লোকজন অনেক হয়রানির শিকার হয়েছেন। পুরো ইউনিয়নে অনিয়ম করে ধ্বংস করা হয়েছে। স্কুল-মাদ্রাসার কোটি কোটি টাকা চেয়ারম্যানরা আত্মসাৎ করেছেন। উপজেলার অধিকাংশ ইউনিয়নবাসী এখন অসহায়। ইউনিয়ন কার্যালয়ে কোনো কাজ হচ্ছে না। অনেক লোক এসে ফিরে যাচ্ছেন।
চান্দাইকোনা ইউনিয়নের বাসিন্দা শামীম হোসেন, মনিরুল ইসলাম, তাওহীদ, আব্দুল আলীমসহ অনেকেই অভিযোগ করে বলেন, এক সপ্তাহ ধরে প্রায়ই ইউনিয়ন পরিষদে আসছি, চেয়ারম্যানকে না পেয়ে কোনো কাজ সমাধান হচ্ছে না। প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করাতে না পেরে দারুণ ভোগান্তিতে রয়েছি আমরা। অবিলম্বে এ ভোগান্তির অবসান ঘটিয়ে ইউনিয়ন পরিষদে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, খুব দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভোগান্তি নিরসনে কাজ করা হবে।
সরেজমিন উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন ও ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান মারা যাওয়ার কারণে প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিয়মিত অফিস করছেন এবং সকল নাগরিক সেবা দিতে দেখা গেছে।
এমএসএম / জামান
লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান