ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১২:২২

ভারতে গত দুই দিনে অনেকটা লাফিয়ে বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৫৩০ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

ভারতের দৈনিক সংক্রমণের প্রায় তিনভাগের দু’ভাগই কেরালায়। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৪৫ জন। আগামী এক মাসে সেখানে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আক্রান্তের নিরিখে ভারতে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১ জন। এরপর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (১,৬০১), তামিলনাড়ু (১,৫৭৩), কর্নাটক (১,২২৪), ওড়িশা (৮৮৭), মিজোরাম (৭৯৪), পশ্চিমবঙ্গ (৭০৮) এবং আসাম (৬৮৯)। বাকি রাজ্যগুলোতে ৫০০-র নীচে রয়েছে দৈনিক সংক্রমণ।

আক্রান্ত বৃদ্ধির সঙ্গে বেড়েছে দৈনিক মৃত্যু এবং সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৬০৭ জনের। পুরো মহামারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৬ হাজার ৩৬৫ জনের। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১১ হাজার ৩৯৮। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৭২৫ জন।

প্রীতি / প্রীতি

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প