ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় সবচেয়ে বেশি হামলা-মামলা দিয়ে নির্যাতন করেছে আওয়ামী লীগ : জামায়াত


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১-৯-২০২৪ বিকাল ৫:২৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, পুরো জাতিকে জিম্মি করে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল আওয়ামী লীগ। গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেয়া হয়েছিল। হাসিনা সরকারের অপকর্ম যেন পত্র-পত্রিকায় না আসতে পারে সেজন্য বিভিন্ন কালো আইন তৈরি করেছিল আওয়ামী লীগ। রাজপথে বিরোধী দলকে নামতে দেয়নি।

জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আয়োজিত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনয়কালে সভাপতির বক্তব্যে তিনি উপরে উল্লেখিত বক্তব্য রাখছিলেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী এ মতবিনিময়ের আয়োজন করেন।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দেখামাত্র গুলি, মামলা, হামলা, গ্রেপ্তারসহ পুরো দেশকে কারাগার বানিয়ে ফেলেছিলেন তারা। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার ও হামলা মামলা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল তারা। প্রায় ১৭ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে হাসিনা ও তার সাঙ্গোপাঙ্গরা। অন্তত ২০০ বছর পিছিয়ে দিয়েছে দেশটাকে।

জামায়াতের এই নেতা আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার শিক্ষার্থীকে হত্যা করেছে। পিলখানায় ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। জামায়াতের ৫ জন শীর্ষ নেতাকে বিচারিক হত্যা করে শহীদ করেছে। তিনি সাংবাদিকদেরকে তখনকার সময়ের অপ্রকাশিত সংবাদগুলো তুলে ধরার আহ্বান জানান।

কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে গোল্ডেন স্পুন পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন। শুরুতে পবিত্র কোরআন মজীদ থেকে অর্থ সহ তেলাওয়াত করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী।

বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহাজাহান, কুমিল্লা মহানগর নায়েবে আমির মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও সেক্রেটারি একেএম এমদাদুল হক মামুন। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন- কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাবেক সভাপতি লুৎফুর রহমান ও বর্তমান সভাপতি কাজী এনামুল হক ফারুক। 

মতবিনিয় অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো: মোশাররফ হোসাইন ও এডভোকেট নাছির আহমেদ মোল্লা, মাওলানা মাহবুবুর রহমান,এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, ভিপি মজিবুর রহমান, মোহাম্মদ হোসাইন, মুফতি আবদুল কাইয়ুম মজুমদার, কাজী নজির আহমেদ, জাকির হোসাইন, শাহাদাত হোসেন, মজিবুর রহমান, সৈয়দ মোতাহার আলী দিলাল, ও  দেলোয়ার হোসেন সবুজ।

 সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- আবুল কাশেম হৃদয়, খায়রুল আহসান মানিক, আশিক তরুনাভ, জাহিদ হাসান, মীর শাহ আলম, খালিদ সাইফুল্লাহ, মোবারক হোসাইন, সেলিম রেজা মুন্সি, আনোয়ার হোসাইন, দেলোয়ার হোসাইন আকাঈদ, রেজাউল করিম রাসেল, হাবিবুর রহমান চৌধুরী, শাহাজাদা এমরান।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা