রাজস্থলীতে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি
রাঙামাটির রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। ইউএনওর পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকাও চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ক্লোনের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা প্রশাসনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর (০১৫৫৭৬৭৬২১৯) ক্লোন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নম্বর ব্যবহার করে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। নম্বর থেকে কল করে টাকা চাওয়া হলে টাকা না দেয়ার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, আমার সরকারি নম্বরটি ক্লোন করে উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তাকে ফোন করে টাকা চাওয়া হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং থানায় জিডি করা হয়েছে।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন