ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সবচেয়ে বড় নৌ মহড়া শুরু রাশিয়ার, অংশ নিচ্ছে চীনও


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৪ বিকাল ৫:৩৪

আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবারই এ মহড়া শুরুর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘ওশান-২০২৪’ নামের এ মহড়াটি প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিক মহাসাগরের পাশাপাশি ভূমধ্যসাগর, কাস্পিয়ান এবং বাল্টিক সাগরে একযোগে চলবে এবং এতে কিছু চীনা যুদ্ধ জাহাজও অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।

পুতিন এক ভিডিও লিঙ্কের মাধ্যমে মহড়ার উদ্বোধনে যোগ দিয়ে বলেন, এ মহড়ার উদ্দেশ্য হলো দেশের নৌ এবং বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করা। পাশাপাশি তাদের আন্তঃকার্যক্ষমতা পরীক্ষা করা। মহড়ায় রাশিয়ার ৪০০টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিনের পাশাপাশি সহায়ক জাহাজ, প্রায় ১২০টি বিমান এবং ৯০ হাজারের বেশি কর্মী জড়িত। মহড়ার উদ্বোধীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ। মহড়া সম্পর্কে পুতিন বলেন, এতে উচ্চ-নির্ভুল অস্ত্রের ব্যবহার করা হবে। মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান সংঘাতের মধ্যে রুশ সেনারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, এ মহড়াগুলো তাতে কাজে লাগাবে।

এদিকে, চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী বাহ্যিক হুমকি মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়ানোর জন্য জাতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে দক্ষতার্জনমূলক প্রশিক্ষণের ওপর এ যৌথ মহড়া শুরু করছে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তিনি বলেন, ‘চীন এবং রাশিয়া তাদের কৌশলগত সমন্বয়কে আরও গভীর করতে এবং যৌথভাবে নিরাপত্তা হুমকি মোকাবিলার ক্ষমতা জোরদার করার জন্য এ যৌথ মহড়ার আয়োজন করেছে। আর এভাবেই বেইজিং এবং মস্কো আন্তঃবাহিনী কৌশলগত সহযোগিতা জোরদার করছে বলেও উল্লেখ করেন চীনা মুখপাত্র।

T.A.S / জামান

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় লাগাম

নিজেদের ড্রোনের আঘাতে প্রাণ গেল ইসরায়েলি দুই সেনার

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

শ্রমিক সংকটে সার্বিয়া, বাড়ছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কর্মী

বিদেশি কৃষি শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেবে অস্ট্রেলিয়া

বেলুচিস্তান সীমান্তে আফগানদের বড় হামলা প্রতিহত করল পাকিস্তান

‘হুথিদের সঙ্গে যুদ্ধে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে সৌদি সেনাদের’

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

‘হুথিদের বিশ্বাস করবেন না’, জাতিসংঘে বললেন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট

ইংলিশ চ্যানেল : যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী

হুথি হামলা প্রতিহতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স