গাজীপুরে বেক্সিমকো গ্রুপের কারখানায় আগুন
গাজীপুরের কাশিমপুরে বেতন-ভাতা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের জেরে বেক্সিমকো গ্রুপের বিগ-বস পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় আগুন দেয়ার এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেক্সিমকোর বিগ-বসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কয়েক দিন ধরে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনকারীরা বেতনের দাবিতে বুধবার বিগ-বস কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কিছু শ্রমিক কারখানার ভেতরে প্রবেশ করে কেমিক্যাল গোডাউনে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছলেও বিক্ষোভকারীদের বাধার কারণে আগুন নেভাতে বিলম্ব হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কারখানার কেমিক্যাল গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে।
এদিকে গাজীপুরের টঙ্গী, বাঘের বাজার, বাংলাবাজার, পোড়াবাড়ী, কাশিমপুর, জিরানীসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। অনেক এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ২৫টির বেশি কারখানায় ছুটি ঘোষণা করে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পরিচালক মো. সারোয়ার আলম।
এমএসএম / জামান
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ