ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম বিদেশ সফরে ইরাক গেলেন ইরানের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৪ বিকাল ৫:৫৮

ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে প্রতিবেশী দেশ ইরাক গেলেন মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি বাগদাদ পৌঁছেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জুলাই মাসে নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে পেজেশকিয়ানকে বাগদাদ বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।

ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের কারণে মঙ্গলবার পশ্চিমা শক্তিগুলো ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার পর তার এই সফর হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশ বাণিজ্য, কৃষি এবং যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, প্রায় ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

সফরে ২০২০ সালে মার্কিন হামলায় নিহত ইরানের মেজর-জেনারেল কাসেম সোলাইমানির স্মৃতিসৌধ পরিদর্শন করবেন পেজেশকিয়ান। এছাড়া ইরাকি কুর্দিস্তানও সফর করার পরিকল্পনা রয়েছে তার।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সুন্নি-নিয়ন্ত্রিত শাসনের পতনের পর থেকে ইরান ও ইরাক উভয়ে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।

T.A.S / T.A.S

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় লাগাম

নিজেদের ড্রোনের আঘাতে প্রাণ গেল ইসরায়েলি দুই সেনার

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

শ্রমিক সংকটে সার্বিয়া, বাড়ছে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কর্মী

বিদেশি কৃষি শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেবে অস্ট্রেলিয়া

বেলুচিস্তান সীমান্তে আফগানদের বড় হামলা প্রতিহত করল পাকিস্তান

‘হুথিদের সঙ্গে যুদ্ধে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে সৌদি সেনাদের’

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা : প্রতিবেশী দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

‘হুথিদের বিশ্বাস করবেন না’, জাতিসংঘে বললেন ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট

ইংলিশ চ্যানেল : যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী

হুথি হামলা প্রতিহতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স