ধামইরহাট ফুটবল উন্নয়ন সমিতির উদ্যোগে নারী প্রীতি ফুটবল ম্যাচ
নওগাঁর ধামইরহাট ফুটবল উন্নয়ন সমিতির উদ্যোগে নারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টায় ধামইরহাট সরকারি এমএম কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ধামইরহাট গ্রীন ভয়েস নারী ফুটবল দল এবং বদলগাছী প্রমীলা ফুটবল দল অংশগ্রহণ করে।
ধামইরহাট ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি এলাকার বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ্ব মো. হানজালার সভাপতিত্বে নারী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোসা. সামিনা পারভীন পলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় ও জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এমএ ওয়াদুদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল রহমান সরকার, বিএনপি নেতা শামীম কবির মিল্টন, আব্দুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পত্নীতলার উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম শেফা, নারী নেত্রী সেলিনা আক্তার, শাহিনা আক্তার, সাথী রাণী, বিএনপি নেতা আলহাজ রুহুল আমিন, যুবদলের নেতা জাহাঙ্গীর আলম লিটন, মোসাদ্দেক হোসেন, যুবদল নেতা রুবেল হোসেন রতন, ছাত্রদলের নেতা রুমন প্রমুখ।
নির্দিষ্ট সময়ের মধ্যে বদলগাছি প্রমীলা ফুটবল একাদশ ৩-১ গোলে ধামইরহাট গ্রীন ভয়েস নারী ফুটবল দলকে পরাজিত করেন। সবশেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের পুরস্কৃত করেন।
T.A.S / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান