পটুয়াখালীতেধ সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের স্মারকলিপি পেশ
পটুয়াখালীতে সরকারের সকল মন্ত্রনালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লামা-ইন- ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদের চাকুরী ক্ষেত্রে সার্ভেয়ার/সমমান পদে কর্মরত/ নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের স্মারকলিপি পেশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ পটুয়াখালীর সমন্বয়ক ভূমি অধিগ্রহন শাখার সার্ভেয়ার মো. আরিফুল হক খোকন এবং ভূমি অধিগ্রহন শাখার সার্ভেয়ার মো. সাদ্দাম হোসাইনের নেতৃত্বে অর্ধশতাধিক বিভিন্ন দপ্তরের সার্ভেয়ার, পাশকৃত সার্ভেয়িংদের চাকুরীক্ষেত্রে সার্ভেয়ার, সমমান পদে কর্মরত, নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্ঠার বরাবরে স্মারকলিপি পেশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন
সার্ভেয়ার (বেপজা) মো. রফিকুল ইসলাম, সার্ভেয়ার (সড়ক) মো. নাজমুল হুদা, সার্ভেয়ার (পানি উন্নয়ন), সার্ভেয়ার (এসএশাখা) কমল দেবনাথ, রাজস্ব কর্মকর্তা (পানি উন্নয়ন) খাশরুল হাসানসহ অন্যান্য দপ্তরের সার্ভেয়ারবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে সমন্বয়ক মো. আরিফুল হক খোকন সাংবাদিকদের জানান, দীর্ঘ আন্দোলন শেষে ২০১৮ সালে রিট পিটিশনে উচ্চ আদালত সার্ভে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদ সমূহকে ২য় শ্রেনীর মর্যাদা এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করনের আদেশ দিলেও উক্ত রায় বাস্তবায়নে কালক্ষেপন করে সার্ভে ডিপ্লোমাধারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমান বৈষম্যহীন বাংলাদেশে আমরা অনতিবিলম্বে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভয়িং) পাশকৃতদের সার্ভেয়ার/সমমান পদে কর্মরত/নিয়োগের ক্ষেত্রে বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্ঠার কাছে আমরা জোরদাবী জানাচ্ছি।
T.A.S / T.A.S
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার