ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভিয়েতনামে টাইফুনের তাণ্ডবে মৃত্যু বেড়ে ১৯৭


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ১২:১৩

ভিয়েতনামে টাইফুন ইয়াগির প্রভাবে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ জনে। নিখোঁজ রয়েছেন প্রায় ১২৮ জন। বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াগির প্রভাবে দেশটির আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে। দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা এই ঘূর্ণিঝড়কে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে দুর্যোগ সংক্রান্ত দপ্তর।

গত শনিবার ভিয়েতনামে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। এরপর বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করে স্থানীয় কর্তৃপক্ষ। উপকূলীয় শহরগুলো থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। লোকজনকে এই সময়ে বাড়িতেই অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়। এছাড়া হ্যানয়সহ উত্তরাঞ্চলের ১২টি প্রদেশে সব স্কুল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সময় রোববার হোয়া বিনহ প্রদেশে পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হন। ইয়াগির প্রভাবে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিপাতের পর মধ্যরাতের দিকে ওই ভূমিধসের ঘটনা ঘটে। এর আগে চীনের হাইনানে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া নিয়ে আঘাত হানে টাইফুন ইয়াগি। সেখানেও হতাহতের ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে যায়।

T.A.S / জামান

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি

হুথিদের ‘অস্ত্র চোরাচালান’ অপারেশনে সৌদি জোটের হামলা : ভিডিও