ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মারা গেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ১২:৫১

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। ফুজিমোরি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি দেশটির রাজধানী লিমায় নিজের বাসায় গতকাল বুধবার মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। নিজ দেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যাপক সমালোচিত ও দণ্ডিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি। এজন্য ১৬ বছর জেল খাটতে হয়েছিল তাকে।

১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন ফুজিমোরি। পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধে ২৫ বছরের কারাদণ্ড হয় সাবেক এই প্রেসিডেন্টের। টানা ১৬ বছর কারাগারে কাটানোর পর গত ডিসেম্বরে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেয়া হয়।

সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন। তিনি বলেন, আমরা তার (আলবার্তো ফুজিমোরি) সন্তান ও পরিবারের সদস্যদের এটা জানাতে চাই যে, তার মৃত্যুতে আমরা শোকাহত।

T.A.S / জামান

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি