ছেলের মৃত্যু নিয়ে ট্রাম্পকে রাজনীতি বন্ধ করার আহ্বান এক বাবার
সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সন্তানের মৃত্যুকে রাজনৈতিক লাভের জন্য ব্যবহার না করতে মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের এক বাসিন্দা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একজন হাইতিয়ান অভিবাসী চালকের গাড়ির সঙ্গে স্কুলবাসের সংঘর্ষে তার সন্তান মারা গিয়েছিল। ২০২৩ সালের আগস্টে ওহাইওর ছোট শহর স্প্রিংফিল্ডে ওই দুর্ঘটনায় মারা যায় ১১ বছর বয়সী এইডেন ক্লার্ক। গত বছরের ওই ঘটনা সম্প্রতি জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে আসে ট্রাম্প শিবিরের প্রচারণার পর। শহরটির হাইতিয়ান অভিবাসীদের সম্পর্কে প্রচারণা চালাতে তারা বিষয়টিকে সামনে নিয়ে আসে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এইডেনের প্রসঙ্গ টেনে ট্রাম্পের রানিংমেট জেডি ভান্স লেখেন, শিশুটিকে হত্যা করেছিল একজন হাইতিয়ান অভিবাসী। পোস্টের পর ওই দিনই সিটি কমিশনের এক সভায় এইডেনের বাবা নাথান ক্লার্ক বলেন, কথাটা পুরনো ক্ষতকে জাগিয়ে তুলেছে।
তিনি বলেন, তারা রাজনৈতিক লাভের জন্য আমার ছেলের নাম নিচ্ছে এবং তার মৃত্যুকে ব্যবহার করছে। এটা এখনই বন্ধ হওয়া দরকার।
ক্লার্ক আরো বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়নি। হাইতি থেকে আসা ওই অভিবাসীর দ্বারা সংঘটিত দুর্ঘটনার কারণে তার মৃত্যু হয়েছে। এই ট্র্যাজেডির ঘটনা স্থানীয়, রাজ্য এমনকি জাতীয় পর্যায়েও মানুষকে ছুঁয়ে গেছে। কিন্তু এর মোড় ঘৃণার দিকে ঘুরিয়ে দেবেন না।
T.A.S / জামান
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান