ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ২:৩৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সভাপতির দুর্নীতি ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন আইনবহির্ভূত কাজের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় আব্দুস সাত্তার নামে এক ব্যক্তি। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বর্তমান প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ক্ষমতার প্রভাব ও দাপটের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হন এবং এলাকার কতিপয় আওয়ামী লীগ নেতার দলীয় প্রভাব ও ক্ষমতার মাধ্যমে রায়গঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামক শিহাবকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচ পূর্বক নিজ সুবিধামতো পরিচালনা কমিটি গঠন করে। প্রধান শিক্ষক পরিচালনা কমিটির সভাপতির সাথে যোগসাজশের মাধ্যমে মেধার তোয়াক্কা না করে একাধিক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেন। 

লিখিত অভিযোগে সূত্রে আরো জানা যায়, আওয়ামী লীগ সরকারের বাকপ্রতিবন্ধকার কারণে এলাকার কেউ প্রধান শিক্ষক ও সভাপতির এমন কার্যকলাপের প্রতিবাদ করার সাহস করেননি। সরেজমিন তদন্তপূর্বক দেড়াগাঁতী-রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান অভিযোগকারী।

এদিকে এই প্রতিবেদককে স্কুলটির বেহালদশা সরেজমিন ঘুরে দেখায় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রশ্ন ছুড়ে বলে, আমরা শিক্ষকদের আদর্শে নিজেদের গড়ে তুলতে চাই। কিন্তু শিক্ষক যদি হন নীতি-নৈতিকতাহীন ও দুর্নীতিগ্রস্ত, তাহলে আমরা কী শিখব?

সরেজমিন বিদ্যালয়টিতে গেলে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে জানায়, আপনারা গণমাধ্যমকর্মী। আমরা আপনাদের শ্রদ্ধা করি, সন্মান করি। আমরা আশাবাদী আপনাদের লেখনীর মাধ্যমে সত্যটা তুলে ধরবেন।

এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সাবেক সভাপতি আমিনুল ইসলাম শিহাবের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেননি।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / জামান

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির মিছিল-সমাবেশ

লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান