ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কোরীয় উপদ্বীপের জলসীমায় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ৩:৪২

স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কোরীয় উপদ্বীপের জলসীমায় একাধিকবার এ সামরিক কর্মযজ্ঞ করে দেশটি। এ সময় আশপাশ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর রয়টার্স ও রেডিও ফ্রি এশিয়ার।

সিউলের সামরিক বাহিনী সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়া প্রায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মতো উসকানিমূলক কাজ করছে। তবে এবারের উৎক্ষেপণ জুলাইয়ের শুরু থেকে ঘটা সব অস্ত্র পরীক্ষার মধ্যে বৃহৎ।

পরমাণু শক্তিধর দেশটির এ ধরনের আচরণ নতুন নয়। উত্তর কোরীয় নেতা কিম জং উনের শাসনাকালে এই বছর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়া নতুন গাইডিং সিস্টেম সমৃদ্ধ ২৪০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার উৎক্ষেপণে সাফল্য দাবি করেছে। বুধবার (২৮ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

তিন মাস আগেই উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা দেশের সামরিক বাহিনীকে ২৪০ মিমি মাল্টিপল রকেট লঞ্চারের মতো অস্ত্রে সুসজ্জিত করতে যাচ্ছে। এ ধরনের রকেট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এবং এর আশপাশের এলাকায় আঘাত করতে সক্ষম।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-কেসিএনএ জানিয়েছে, মাল্টিপল রকেট লঞ্চারগুলোর চলাচল করার এবং গোলাবর্ষণের ক্ষমতার আধুনিকায়ন করা হয়েছে, যা সব সূচকের মাধ্যমে সুবিধাজনক হিসেবে প্রমাণিত হয়েছে। আধুনিকায়নের এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে নতুন প্রয়োগ করা গাইডিং সিস্টেম, নিয়ন্ত্রণ করার ব্যবস্থা এবং ধ্বংসলীলা চালানোর সক্ষমতা। এরই ধারাবাহিকতায় স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার মিত্র রাশিয়ার কাছে অস্ত্র বাণিজ্যের কথা অস্বীকার করেছে। কিন্তু, দীর্ঘদিন কূটনৈতিক টানাপড়েনের কারণে তারা এই বছর দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম সরঞ্জাম দক্ষিণ কোরিয়া সীমান্তে মোতায়েন করেছে। সে সঙ্গে অত্যাধুনিক অস্ত্র পরীক্ষার হার বাড়াচ্ছে।

সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন, তারা বৃহস্পতিবার ভোরে পিয়ংইয়ং থেকে পূর্ব সাগর বা জাপান সাগরে নিক্ষেপ করা একাধিক ‘স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র’ শনাক্ত করেছে।

তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৬০ কিলোমিটার উড়ে যাওয়ার পর বিস্ফোরিত হয়। পরীক্ষাটি ‘একটি স্পষ্ট উসকানিমূলক যা কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির সম্মুখীন করেছে।

T.A.S / T.A.S

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি