ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মানবতা ও সমাজ কল্যাণে বিশেষ সহায়তা প্রদান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ৪:৩০

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন রামসু বাজার এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এ ক্যাম্পেইনে আগত ১৮৮ জন পাহাড়ি এবং বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির, এএমসি। 

চিকিৎসাসেবা প্রদান শেষে তিনি সকলকে সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত