ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে বন্যার্তদের মাঝে হিলাল কমিটি ইতালির পক্ষ থেকে উপহার বিতরণ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৩-৯-২০২৪ সকাল ৮:৩৬

ইতালিতে বসবাসরত বাংলাদেশি আলেম-ওলামাদের সংগঠন হিলাল কমিটির উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বন্যাদুর্গত ১ হাজার ৩০ পরিবারের মাঝে নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ উপহারসমাগ্রী বিতরণ করা হয়।

একই দিন বিকেলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের মাঝে উপহার বিতরণ করে সংগঠনটি। এর আগে মঙ্গল ও বুধবার দিনব্যাপী সংগঠনটির উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলা, ফেনী সদর উপজেলা, সোনাগাজী, ছাগলনাইয়া ও নোয়াখালী সদর উপজেলায় নগদ অর্থ ও উপহার বিতরণ করা হয়। এছাড়া বৃহস্পতিবার সকাল ৮টায় নাঙ্গলকোট উপজেলার হিয়াজোড়া এতিমখানা ও ওই এলাকার ৫০ জন মাসজিদ খতিব এবং ইমামকে নগদ অর্থ প্রদান করা হয়।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন- হিলাল কমিটি ইতালির সভাপতি মুফতি ওয়ালী উল্লাহ খান, হিলাল কমিটির অর্থ সম্পাদক ও মসজিদে বাইতুল আমিনের খতিব মাওলানা নূর মোহাম্মদ, ইতালির রোম শহরের মসজিদে তাওহীদের খতিব ও হিলাল কমিটির সদস্য হাফেজ মাওলানা নাছির উদ্দিন, হিলাল কমিটির সদস্য হাফেজ জিয়াউর রহমান, হিলাল কমিটির বাংলাদেশ প্রতিনিধি হাফেজ মুফতি আহমেদুর রহমান আশ্রাফ, মুফতি মশিউর রহমান, স্থানীয় প্রতিনিধি সমাজসেবক মাওলান এনায়েত উল্লাহ, হিয়াজোড়া এতিমখানা ও মসজিদ কমপ্লেক্সের সভাপতি হাজী জয়নাল আবেদীন ভূঁইয়া, সদস্য মাস্টার মিজানুর রহমান, হাফেজ রবিউল প্রমুখ।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত