কমলার সঙ্গে আর বিতর্ক নয় : ট্রাম্প
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন রিপাবলিকান দলের এই প্রার্থী।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না।’ প্রথম বিতর্ক বলতে তিনি বুঝিয়েছেন গত জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বিতর্ককে। ডেমোক্রেটিক দলের প্রার্থিতা ছেড়ে দেয়ার পর বাইডেনের জায়গায় আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত মঙ্গলবার তার সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় এ বিতর্কের আয়োজন করেছিল টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ। ওই বিতর্ক টেলিভিশনে দেখেছেন ৬ কোটি ৭০ লাখ মানুষ। বিতর্কের পরপরই কমলার প্রচার শিবির জানায়, আগামী অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আবার বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চান কমলা। ট্রাম্পও বলেছিলেন, টেলিভিশন চ্যানেল এনবিসি ও ফক্সে বিতর্কের জন্য প্রস্তুত তিনি।
তবে বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লেখেন, জরিপে এটা স্পষ্ট যে, মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক দলের উগ্র-বামপন্থী প্রার্থী কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে আমি জিতেছি। আর তিনি এরপরই আবার বিতর্কের আহ্বান জানিয়েছেন। যখন কেউ লড়াইয়ে হেরে যায়, তখন তার মুখ থেকে প্রথমেই বের হয়- ‘আমি আবার নতুন করে লড়াই করতে চাই।’
মঙ্গলবারের বিতর্কে কমলার আক্রমণে অনেকটা রক্ষণাত্মক অবস্থানে চলে যান ট্রাম্প। সিএনএনের একটি জরিপ বলছে, বিতর্কে ট্রাম্পের তুলনায় বেশ ভালো করেছেন কমলা। জরিপে তার পয়েন্ট ৬৩। অন্যদিকে ট্রাম্পের ৩৭। আর ইউগভের জরিপ অনুযায়ী বিতর্কে কমলা ও ট্রাম্পের পয়েন্ট যথাক্রমে ৪৩ ও ৩২।
এমএসএম / জামান
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত
মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের
পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড
রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান