ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলার দাবি হিজবুল্লাহর
উত্তর ইসরায়েলের একটি প্রধান বিমান ঘাঁটিতে রকেট হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ওই ঘাঁটি সাফাদ শহরের কাছে অবস্থিত।
হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনীও। বলা হয়েছে, সাফাদ শহরের দিকে ২০টি রকেট ছোড়া হয়েছে, যার অধিকাংশই আকাশে ধ্বংস করা হয়েছে। কিছু খোলা জায়গায় পড়েছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিরিয়া এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহর দবি, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলে হামলা চালাচ্ছে।
গত বছরের ৭ অক্টোবরের পরে ইসরায়েলের হামলায় অন্তত ৪১ হাজার ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ১২৫ জন।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গাজা যুদ্ধ শুরুর পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চাইলেও নেতানিয়াহু তার ফোন ধরেননি বলে জানান গুতেরেস।
সূত্র : আলজাজিরা
এমএসএম / জামান
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
হোয়াইট হাউসে ট্রাম্পের সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত
আবারও ভারতীয় গম কিনছে বাংলাদেশ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ : কলকাতাসহ ৬ জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার