চরভদ্রাসন সদর তহসিলদারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের কাছে জেলা প্রশাসক (ভা. দা.) বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন এক ভুক্তভোগী।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগটি দায়ের করেন উপজেলা সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের ভুক্তভোগী মো. আ. ওদুদ মোল্যা লাবু।
অভিযোগে তিনি বলেন, আমি ও আমার ভাই আমেরিকা প্রবাসী দীর্ঘদিন যাবত আমাদের পৈতৃক-মাতৃক জমি নামজারির জন্য চরভদ্রাসন ভূমি অফিসে আবেদন করে আসিছি। কিন্তু চরভদ্রাসন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) আবুবকর সিদ্দিক বিভিন্ন অনিয়ময়ের মাধ্যমে মিথ্যা ও হয়রানিমূলক প্রতিবেদন দিয়ে আমাদের হয়রানি ও আর্থিক ক্ষতি করে আসছেন। এ ব্যাপারে আমরা মাননীয় ভূমিমন্ত্রীর নিকট একটি আবেদন করি এবং জেলা প্রশাসক ফরিদপুরকে অনূলিপি প্রদান করলে গত ০৮/০৫/২০২৩ইং স্বাক্ষরিত রেভিনিউ ডেপুটি কালেক্টর ফরিদপুর চরভদ্রাসন সহকারী কমিশনার (ভূমি), চরভদ্রাসন, ফরিদপুরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানান, যার স্মারক নং .৫১২.২৯০০.০১৪.০৭.০৩২.৭৭৬(১)। কিন্তু দীর্ঘদিন উক্ত বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আমি পুনরায় গত ০৮/০৯/২০২৪ জেলা প্রশাসক (ভা. দা.) বরাবর অভিযোগ দাখিল করি।
এ ব্যাপারে ভুক্তভোগী ওদুদ মোল্যা লাবু বলেন, ওই তহসিলদার তার কিছু দালালচক্র নিয়ে অফিসে বিভিন্ন ধরনের অনিয়ম, অন্যায় কাজ করে বেড়ান। শুধুমাত্র আমি নই, প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা অনেককেই ওই ভূমি কর্মকর্তা সহজ কাজকে জটিল করে তাদের দিনের পর দিন ঘোরান বলে শোনা যায়। তিনি আরো বলেন, উক্ত তহসিলদারের কারণে এ পর্যন্ত আমরা ৫০ লাখ টাকার মতো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. আবুবকর সিদ্দিক বলেন, সে তার একটি জমির নামজারির ব্যাপারে আমার কাছে কাগজপত্র জমা দেয়। কিন্তু কাগজপত্র সঠিক না থাকায় তার নামজারির আবেদন বাতিল করা হয়। তার কাগজপত্র সঠিক না থাকলে কিভাবে আমি তার কাজ করে দিতে পারব? নতুন কোনো এসিল্যান্ড এলেই তিনি আমার বিরুদ্ধে তার কাছে অভিযোগ দেন।
তিনি বলেন, অভিযোগের বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। আমি এখনো অভিযোগটি পাইনি। আমার কাছে তার কাগজপত্র আছে। আপনারা অফিসে এসে দেখেন তার কাগজপত্র সঠিক আছে কি-না। যদি সঠিক থাকে তাহলে আপনারা আমাকে যা বলার বলবেন। আর সঠিক না থাকলে আপনারা তাকে যা বলার বইলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, ওদুদ মোল্যা লাবু কী যেন একটা বিষয়ে ডিসি স্যারের কাছে আবেদন করেছেন। ওটার বিষয়ে ডিসি স্যার বোধ হয় এসিল্যান্ডকে তদন্ত দিয়েছেন। তদন্তটা বোধ হয় ইউনিয়ন ভূমি সহকারী করছে। আমি এসিল্যান্ডকে বলে দিয়েছি ভূমি সহকারীকে দিয়ে ভালো করে তদন্ত করতে।
জামান / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান