নাজিরপুরে পানিতে পড়ে মারা যাওয়া শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও
পিরোজপুরের নাজিরপুরে পানিতে পড়ে মারা যাওয়া দুই শিশুর পরিবারকে নিজ উদ্যোগে আর্থিক সহায়তা করলেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় মৃত হাফসা খানম (৫) ও আমিনুল ইসলামের (৩) বাড়িতে গিয়ে তার পিতা মোস্তাকিনের হাতে ১০ হাজার টাকার একটি চেক এবং চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি তার হাতে তুলে দেন। এ সময় তিনি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের একই পরিবারের দুই শিশু পানিতে পড়ে মারা যায়। মৃত হাফসা খানম স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম সিপারসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ জানান, ক্ষতিগ্রস্ত পরিবার আমার কাছে আর্থিক অনুদান পাওয়ার জন্য কোনো আবেদন করেনি। তবে প্রত্রিকার নিউজ দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে নিজ উদ্যোগে শোকাহত পরিবারকে এ অনুদান দিয়েছি।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত