গোদাগাড়ীতে দারুস সুন্নাহ মাদরাসার দাওরায়ে হাদিসের উদ্বোধন
রাজশাহীর গোদাগাড়ীর রেলবাজার দারুস সুন্নাহ মাদরাসার দাওরায়ে হাদিস ক্লাসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার মাদারপুরস্থ রেলবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার দাওরায়ে হাদিস ও চতুর্থ তলার ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে শাইখ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলী বিশ্বাস, রাজশাহী জেলা পশ্চিমের আমির অধ্যাপক আব্দুল খালেক, সাবেক ভাইস চেয়ারম্যান ও পশ্চিম রাজশাহী জেলার সহ-সেক্রেটারি কামরুজ্জামান, ড. ওবায়দুল্লাহ, জেলা সহ-সেক্রেটারি, গোদাগাড়ী পৌর জামায়াতের আমির মো. আনারুল ইসলাম, মাদরাসার উপাধ্যক্ষ মজিবুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গফুর আল মাদানী প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান মাদরাসার দাওরায়ে হাদিসের বোখারি শরিফের প্রথম হাদিস ‘সমস্ত কাজই নিয়তের ওপর নির্ভর করে’-এর ব্যাখ্যা এবং শেষ হাদিসের আলোচনা করেন। সেই সাথে সকলকে দ্বীনের ওপর অবিচল থাকার আহ্বান করেন।
এমএসএম / জামান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত