ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রাশিয়া-চীন ন্যায্য ও আইনভিত্তিক শৃঙ্খল বিশ্ব গড়ে তুলবে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ১২:১৩

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও সিপিসির কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ইর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে পুতিন বলেন, তার দেশ চীনের সাথে সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে আগ্রহী। তিনি ব্রিকসের পালাক্রমিক সভাপতিরাষ্ট্র হিসেবে দায়িত্ব পালনে রাশিয়াকে সমর্থন দেয়ায় চীনকে ধন্যবাদও জানান। 

তিনি বলেন, রাশিয়া চীনের সাথে সমন্বয় জোরদার এবং আরো বেশি ‘গ্লোবাল সাউথ’ দেশকে সাথে নিয়ে বিশ্বের বহু মেরুকরণ প্রক্রিয়া বেগবান করতে চায়। আর এর লক্ষ্য ন্যায্যতা ও আন্তর্জাতিক আইনভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা গড়ে তোলা। 

জবাবে ওয়াং ই বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্বে, নতুন যুগে চীন-রুশ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। দু’পক্ষ কৌশলগত সমন্বয় জোরদার করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে একতরফা গুন্ডামির বিরোধিতা করে যাবে। 

তিনি আরও বলেন, আগামী মাসে কাজানে ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীন ব্রিকসের অংশীদারদের সাথে ঐক্য ও সমন্বয় গড়ে তুলে, সমান ও সুশৃঙ্খল বহুমেরুর বিশ্ব গড়ে তুলতে, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় ব্রিকসের বৃহত্তর অবদান নিশ্চিত করতে চায়।

এমএসএম / জামান

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি