ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ১:৩৪

নওগাঁর ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসূরা নূরের অপেশাদার আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটূক্তি করায় তার পদগ্যাগের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধামইরহাট নার্সিং সংস্কার পরিষদ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক বিউটি বেগম বলেন, ২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৮ বছর যাবৎ প্রশাসন ক্যাডারের বিভিন্ন কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও তারা আজ পর্যন্ত যুগপোযোগী নিয়োগবিধি, পদন্নোতি, বদলি সহজীকরণসহ কোনো পদক্ষেপই গ্রহণ করতে পারেননি। বরং নার্সরা বিভিন্ন সময় তাদের সমস্যা নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গেলে তিনি কোনো সমাধান না দিয়ে তাদের সাথে অপেশাদার আচরণ করেন। আমি মনে করি তিনি একজন ব্যর্থ মহাপরিচালক। অনতিবিলম্বে তার সন্মানের সহিত পদত্যাগ করা উচিত। 

ধামইরহাট নার্সিং সংস্কার পরিষদের অপর সমন্বয়ক তারাজুল ইসলাম বলেন, নার্সরা যদি চতুর্থ গ্রেডে নার্সিং কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারে, তাহলে কেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করতে পারবে না?

সমন্বয়ক রাবেয়া সুলতানা বলেন, বর্তমানে নার্সিং প্রফেশনে বিএসসি ইন নার্সিং (স্নাতক), এমএসসি ইন নার্সিং ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত পর্যাপ্ত নার্স থাকার পরেও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরসহ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডারের লোকজন চেয়ার দখল করে থাকা অযৌক্তিক। আমি মনে করি উচ্চশিক্ষিত নার্সদের পদন্নোতির ব্যবস্থাসহ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে না পারলে রোগীরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবেন।

জামান / জামান

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন