ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিশ্বের প্রথম রোবোটিক ‘হার্ট ট্রান্সপ্লান্ট’ করল সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ২:০

বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক ‘হার্ট ট্রান্সপ্লান্ট’ করা হলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দেশটির কিং ফয়সাল স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে হৃদরোগে আক্রান্ত ১৬ বছরের এক কিশোরের শরীরে এই প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে আল আরাবিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির কার্ডিয়াক সার্জন ডা. ফেরাস খলিল আড়াই ঘণ্টার ওই অস্ত্রোপচারটির নেতৃত্ব দিয়েছেন। রোগীর বুকে কোনো ধরনের ছিদ্র না করেই ওই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। গত কয়েক সপ্তাহ ধরেই এই অস্ত্রোপচার নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করা হয়। 

রোবোটিক হার্ট সার্জারিতে ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই পদ্ধতিতে ওপেন হার্ট সার্জারির তুলনায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সম্ভাব্য জটিলতাগুলোও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। 

গত বছর কিং ফয়সাল স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে নন-অ্যালকোহলিক লিভার সিরোসিস (এনএএসএইচ) এবং হেপাটোসেলুলার কার্সিনোমায় (এইচসিসি) ভুগছেন এমন একজন ৬৬ বছর বয়সী সৌদি ব্যক্তির ওপর বিশ্বের প্রথম সম্পূর্ণ রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করে।

তারপর থেকে এ ধরনের আরো চারটি প্রতিস্থাপন করা হয়েছে, যার সবগুলোই সৌদি নাগরিকদের সাথে জড়িত। রোগীদের দীর্ঘ লাইনের মধ্যে তারাই প্রথম, যারা ভবিষ্যতে রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট থেকে উপকৃত হবেন।

জামান / জামান

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি