রায়গঞ্জে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের রায়গঞ্জে দোয়া ও সদ্য কারামুক্ত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল হোসেন খানের বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শামছুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ সকল অপশক্তিকে মোকাবিলা করতে হবে। দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট, বাড়িঘরসহ রাষ্ট্রীয় সম্পদ কেউ যেন ভাংচুর করতে না পারে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ। তাই আমাদেরই দেশের সম্পদ রক্ষা করতে হবে।
আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয় এবং সদস্য কারামুক্ত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল হোসেন খানকে ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান, দুজনের কারাদণ্ড ও জরিমানা
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড়ে উদ্ধার
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির মিছিল-সমাবেশ
লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়