নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন
নার্সদের নিয়ে জঘন্য কটূক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলায় কর্মরত নার্সিং কর্মকর্তারা মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল চত্বরে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. বদরুল আরম চৌধুরী, জেলা নার্সিং প্রধান সমন্বয়ক শাহিনুর রহমান শাহিন, সমন্বয়ক আনিছুর রহমান ভূঁইয়া, পলি রানী দাস, আরিফ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশে এখন কোনো বৈষম্য চলবে না। সব ধরনের বৈষম্য দূর করতে হবে। এ সময় বক্তরা অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের জোর দাবি জানান।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied