ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ৩:২৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের রায়গঞ্জে দোয়া ও সদ্য কারামুক্ত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল হোসেন খানের বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা অডিটরিয়াম হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রায়গঞ্জ উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শামছুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ সকল অপশক্তিকে মোকাবেলা করতে হবে। দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারি, বেসরকারি অফিস, দোকানপাট, বাড়িঘরসহ রাষ্ট্রীয় সম্পদ কেউ যেন ভাংচুর করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ। তাই আমাদেরই দেশের সম্পদ রক্ষা করতে হবে।

আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয় এবং সদস্য কারামুক্ত উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল হোসেন খানকে ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি