সব গণহত্যায় শেখ হাসিনার বিচার করতে হবে : রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সব গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার করতে হবে। ভয়ংকর দানবের পতনের মধ্যদিয়ে দেশ মুক্ত হয়েছে। শেখ হাসিনা চেয়েছিলেন বন্দুকের গুলিতে সবাইকে স্তব্ধ করে দিয়ে ক্ষমতায় থেকে যাবেন। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের হাতে ৮০০ গুম ও অসংখ্য নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর শহরের রাজবাড়ী কাটাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত আব্দুর রশিদ, শিশু কন্যা ও তার পরিবারকে দেখতে যান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আহত পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন রিজভী।
এ সময় রুহুল কবির রিজভীর সাথে উপস্থিত ছিলেন- বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আরিফুর রহমান তুষার, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহাম্মেদ কচি।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দিনাজপুর সদর হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আব্দুর রশিদ গুলিবিদ্ধ হন। আর্থিক সচ্ছলতা না থাকায় চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছিলেন আব্দুর রশিদ। তার সদ্য ভূমিষ্ঠ শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছিলেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই শিশু কন্যাকে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।
এমএসএম / জামান
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন
বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ
পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ
দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা
জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী
মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার