ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পরও উদ্ধার হয়নি দোকান কর্মচারী হৃদয়


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ৩:৫৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পরও উদ্ধার হয়নি দোকান কর্মচারী মো. হৃদয় (২১) নামে এক যুবক। গত ১১ সেপ্টম্বর বুধবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত সোনালী ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে দোকানে ফেরার সময় সে নিখোঁজ হয়। বুধবার দিনভর নিখোঁজ যুবক হৃদয়কে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর না পেয়ে তার পিতা জামাল মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ যুবক হৃদয় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ এলাকার জামাল হোসেনের ছেলে।

বাদী তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, তার ছেলে হৃদয় প্রতিদিনের ন্যায় তার কর্মস্থল দোকানে যায়। বুধবার দুপুরে দোকানের মালিক ৫০ হাজার টাকা উত্তোলনের জন্য তাকে পাশেই মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত সোনালী ব্যাংকে পাঠান। ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে দোকানে ফেরার পথে সে নিখোঁজ হয়। পরে দিনভর হৃদয়কে নিকটাত্মীয় ও স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, দোকান কর্মচারী যুবক নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। নিখোঁজ যুবকের সন্ধান পেতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। যুবককে খুঁজে পেতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান