ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে সংবর্ধনা প্রদান


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ৪:৫৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জের জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার আয়োজনে ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট কর আইনজীবী অ্যাড. মো. ওবায়দুল হক সরকার বাবলু ও মহাসচিব অ্যাড. ইবনে আজিজ মো. নুরুল হুদা ফরহাদকে সংস্থার কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংবর্ধিত গোবিন্দগঞ্জ সমিতির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট কর আইনজীবী অ্যাড. মো. ওবায়দুল হক সরকার বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত মহাসচিব অ্যাড. ইবনে আজিজ মো. নুরুল হুদা ফরহাদ। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি শাহিন আলম (দৈনিক খোলা কাগজ), যুগ্ম-সম্পাদক হেদায়তুল ইসলাম সৌখিন (দ্য ডেইলি সান), গোবিন্দগঞ্জ সমিতির সদস্য বেলাল হোসেন, মাহমুদবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির যুগ্ম-মহাসচিব আকতার ফারুক রিপন, সদস্য জাওয়াদ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (দাবালন), অর্থ সম্পাদক আবু তারেক (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা (নাগরিক ভাবনা), প্রচার সম্পাদক খসরু মাহমুদ (দৈনিক বাংলাদেশ সমাচার), সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন (স্বাধীন সংবাদ), ক্রীড়া সম্পাদক সামছুজ্জামান ছামছুল, কার্যকরী সম্পাদক সদস্য ইসমাইল হোসেন সিরাজী (সংগ্রাম প্রতিদিন), নাদিরা সরকার, বিপুল কুমার গোপালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান