খাগড়াছড়িতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল-সমাবেশ
খাগড়াছড়ির আলুটিলায় কিশোরীকে জিম্মি করে গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিন দুর্বৃত্ত কর্তৃক এক পাহাড়ি নারীকে গণধর্ষণের প্রতিবাদে সম্মিলিত আদিবাসী ছাত্রসমাজ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আদালত সড়ক ও শাপলা চত্বর হয়ে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।
মিলন ত্রিপুরার সভাপতিত্বে ও উক্যনু মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সাধারণ শিক্ষার্থী চিহ্লাবাই মারমা, ইশিতা চাকমা, ক্রাজাই মারমা, ওয়াপাইং মারমা, অঞ্জু লাল ত্রিপুরা, নয়ন ত্রিপুরা, উসাগ্য মারমা প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীন দেশ বলা হলেও নারী-পুরুষের মাঝে বৈষম্য ও একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এর প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।
ধর্ষণের শিকার থেকে শিশু, কিশোরী, নারী, বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। পার্বত্য চট্টগ্রামে নারী, কিশোর ও মায়েরাও নিরাপদ নয় বলে এতে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা।
জামান / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন