অচিরেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে : ডা. তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা চেয়েছিলাম একটি সৈরাচার সরকারের পতন হোক। মহান আল্লাহ পতন নয়, তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। মানুষ বুক-প্রাণ খুলে কথা বলছে, মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। আমরাও চাই বর্তমানে অন্তর্বর্তী সরকার অল্প সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে দেশের মানুষের শান্তির জায়গা তৈরি করে দেবে। জনগণের নির্বাচিত একটি সরকার গঠনে সহযোগিতা করবে।
তিনি শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চান্দিসকরা ও ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত পুলিশের গুলিতে নিহত উপজেলা ছাত্রশিবির সভাপতি শহীদ সাহাব উদ্দিন ও ছাত্র আন্দোলনে নিহত শহীদ জামসেদুর রহমান জুয়েলের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য সাবেক জেলা আমির আবদুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম প্রমুখ।
পথসভায় আরো বক্তব্য রাখেন- ছাত্রশিবির পূর্ব জেলা সভাপতি নাজমুল হাসান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, ফেলনা গ্রামের কৃতী সন্তান নির্যাতিত সাংগঠনিক নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্লা প্রমুখ।
এমএসএম / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা