ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে জিয়া পরিষদের সম্প্রীতি সমাবেশ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৪-৯-২০২৪ রাত ৯:৫৮

খাগড়াছড়িতে জেলা জিয়া পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে এই সম্প্রীতি সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

জিয়া পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশে খাগড়াছড়ি জেলা সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি জেলা পরিষদে নিয়োগের সম্ভাব্য তালিকায় যারা আসছে, পার্বত্য মন্ত্রণালয় এবং একটি মহল থেকে করা তালিকা দ্বারা প্রণীত মন্তব্য করে জিয়া পরিষদকে আগামী নির্বাচনে একযোগে কাজ করা্র আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। সে মেরুদণ্ড আওয়ামী লীগ সরকার ভেঙে দিয়ে দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে বর্গা শিক্ষকতা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির কারিগররা পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা চালাচ্ছে ইঙ্গিত করে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে জানিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে আইনশৃঙ্খলা অবনতি ঘটলে জেলা বিএনপিরর দ্বায়ভার নেবে না বলে হুঁশিয়ারি জানান। তিনি এতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সকল সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। 

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করতে হবে।

তারা বলেন, স্বৈরাচার সরকারের শাসন আমলে এ দেশ রসাতলে গেছে। হয়েছে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও সাগরচুরি। এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিগত সরকার এ দেশের টাকা বিদেশে পাঁচার, ব্যাংক লুট থেকে শুরু করে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল বলেও বক্তারা মন্তব্য করেন।

এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, খাগড়ছড়ি জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ. রব রাজাসহ দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত