পিরোজপুরে পল্লী বিদ্যুতের তারে স্বপ্ন পুড়ে ছাই খামারি আলিমের
পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ লাইনে সৃষ্ট আগুনে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা গ্রামের খামারি আব্দুল আলিমের। আগুনে বিদ্যুৎ লাইনের নিচে থাকা আলিমের মুরগির খামারের এক হাজার ব্রয়লার মুরগি ভস্মীভূত হয়েছে।
ভুক্তভোগী আলিম জানান, ১৮ দিন আগে খামারে এক হাজার মুরগি তুলেছিলেন, যেগুলোর প্রতিটির ওজন প্রায় এক কেজি হয়েছে। আর মাত্র ১৫ দিন পর মুরগিগুলো বিক্রি করতে পারতেন। খামারের উপরে থাকা পল্লী বিদুতের সরবরাহ লাইনের দুটি তার একটি আরেকটির সংস্পর্শে এসে আগুন ধরে যায়। পরবর্তীতে সে আগুন ছিটকে তার খামারের উপর পড়ে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে তার পুরো খামার জুড়ে।
এরপর আগুনে খামারে থাকা এক হাজার মুরগি পুড়ে মারা যায়। তবে পল্লী বিদ্যুতকে বিষয়টি জানানোর পর তারা বিদ্যুৎ লাইনটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। এখন পর্যন্ত বিষয়টি দেখার জন্য পল্লী বিদ্যুতের দায়িত্বশীল কেউ সেখানে আসেনি বলে জানান তিনি। আলিমের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় তার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত