পাটগ্রামে ভারতীয় মাদকসহ আটক ২
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে ভারতীয় মাদক ট্যাপেন্ডাবল ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দহগ্রাম থেকে পাটগ্রাম যাওয়ার পথে দহগ্রাম ইউনিয়নের বিজিবি চেকপোস্টে আঙ্গোরপোতা গ্রামের ইসলামপুর এলাকার কামরুজ্জামানের ছেলে আমিনুর রহমান (২০) এবং একই এলাকার আব্দুল মোন্নাফের ছেলে আব্দুর রহিমকে (৩৭) আটক করে বিজিবি।
বিজিবি জানায়, শনিবার রাতে দহগ্রামের তিনবিঘা করিডর চেকপোস্টে টহল দল দায়িত্ব পালনের সময় একটি ইজিবাইককে থামায় বিজিবির সদস্যরা। এ সময় ইজিবাইকের যাত্রী আমিুনর রহমান কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি তাদের আটক করে ও আমিনুর রহমান এবং চালক আব্দুর রহিমের সাথে থাকা দুটি স্কুলব্যাগ তল্লাশি করে। এ সময় ৪ হাজার ৩৮০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্ডাবল ট্যাবলেট পাওয়া যায়। এসব ট্যাবলেটের দাম ৮ লাখ ৭৬ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, রাতেই রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোস্তফা কামাল বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটককৃতদের পাটগ্রাম থানায় হস্তান্তর করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, দহগ্রাম বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মোস্তফা কামালের দায়ের করা মাদক মামলায় আসামিদের রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।
জামান / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস