ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে বিএনপির শান্তি ও সস্প্রীতি সমাবেশ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ৩:৫৮

জুলাই গণহত্যার হুকুমদাতা স্বৈরাচার পলাতক শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি এবং দেশের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে শান্তি ও সস্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আমদই ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়ইতলী হাট উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমএ ওয়াহাব এবং শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন, জেলা তাঁতীদলের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ শুভ।

এ সময় জেলা যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা