সকল ধর্মের ঐক্য ছাড়া জাতি এগোতে পারবে না : ডা. তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সব ধর্মের ঐক্য ছাড়া জাতি এগোতে পারবে না। জগদ্দল পাথর এক স্বৈরশাসক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে যেমন টিকতে পারেনি, তেমনি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র টিকতে পারবে না। ছাত্র-জনতা সবাই যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে আমাদের এ স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর ভবিষ্যতে আর কেউ আঘাত করতে পারবে না।
শনিবার (১৪ সেপ্টেম্বর ) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীকে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয়। অথচ দেশে হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াতে ইসলামী প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, ভিপি জাহাঙ্গীর প্রমুখ।
মতবিনিময় সভায় ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন, চৌদ্দগ্রামে চাঁদাবাজ-সন্ত্রাসীদের ঠাঁই হবে না। আপনারা কাউকে চাঁদা দেবেন না। আপনাদের জায়গা কেউ দখল করলে আমাদের জানাবেন। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। জামায়াতকে যেমন হিন্দুবিরোধী হিসেবে অপপ্রচার চালানো হয়েছে, তেমনি হিন্দুদের কপালেও আওয়ামী লীগের একটি ট্যাগ লাগিয়ে দেয়া হয়েছে। আর তাই হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে, তেমনিভাবে জামায়াতকেও হিন্দু মানেই আওয়ামী লীগ এই তকমা দূরীকরণে কাজ করতে হবে। হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষায় জামায়াতের পক্ষ থেকে আমরা দুটি দাবি নিয়ে দাঁড়িয়েছি। প্রথমত, রাষ্ট্রীয়ভাবে হিন্দু সম্প্রদায়কে সুরক্ষা দিতে হবে। দ্বিতীয়ত, স্বাধীন কমিশন করে হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের ওপর হামলা-নির্যাতনের বিচার করতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনাদের জামায়াতকে প্রয়োজন বলে মনে হয়, তবে যে কোনো সময় আমাদের ফোন করবেন। আমরা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াব।
মতবিনিময় সভায় দুর্গাপূজায়য় বিশেষ সহযোগিতার আশ্বাস দেন চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের নেতাদের। মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্য উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমদ চক্রবতী, সাধারণ সম্পাদ অনিল চন্দ্র দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কনক চৌধুরী, জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার, সদস্য নান্টু বেবনাথ, বৌদ্ধ সভাপতি শৈবাল সিংহ প্রমুখ।
এমএসএম / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা