গোবিন্দগঞ্জে ইজিবাইকচালক মিলন হত্যায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
গত ১২ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা আদিবাসী পাড়ায় বাঁশঝাড় হতে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রচারের পর তার পরিচয় শনাক্ত হয়। জানা যায়, তার নাম রায়হান কবির মিলন, পেশা ইজিবাইকচালক।
থানার প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ১১ সেপ্টম্বর বিকেল ৫টার দিকে মিলন তার ইজিবাইক নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে রওনা হন। ওই দিন সন্ধ্যার দিকে ছিনতাই চক্রের সদস্যরা অটোচালকের সাথে ২৫০ টাকায় ভাড়া ঠিক করে গোবিন্দগঞ্জের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা আদিবাসী পাড়ায় বাঁশঝাড়ের কাছে এলে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে পরে রশি দিয়ে হাত, পা বাঁধার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় অটোচালক রায়হান ধস্তাধস্তি করলে আসামিরা ধারালো চাকু দিয়ে গলার নিচে, বাম পাঁজর, ডান কাঁধ ও পেটে আঘাত করে নৃশংসভাবে খুন করে ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে থানা পুলিশের নিরলস চেষ্টায় প্রথমে আসামি খাদেমুল, পিতা আঃ রহিম, গ্রাম খারিতা এবং চন্দন মালি, পিতা শ্রী বিশ্বনাথ মালি, গ্রাম পলাষট্রিকে আটক করে ইজিবাইকচালকের মোবাইল উদ্ধার করে। পরে আটককৃত আসামির দেয়া তথ্যমতে আসামি নাজমুল ইসলাম, পিতা মৃত শুকুর আলীর বাড়ি থেকে খুনে ব্যবহৃত ছোরা উদ্ধারসহ তাকে আটক করে। আসামি নাজমুলের তথ্যমতে আসামি মীর হোসেন, পিতা মোকলেছ আটক হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ছিনতাই হওয়া অটো বাগদা বাজার শাওনের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার ইবনে মিজান। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, অফিসার ইনচার্জ আফম আছাদুজ্জামান, পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম টুটুল, বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান, এসআই রাকিবুল ইসলাম, এসআই রায়হানুজ্জামান।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied