ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রীসহ ৭ শতাধিক আ.লীগ নেতাকর্মীর নামে মামলা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৫-৯-২০২৪ বিকাল ৫:৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খাগড়াছড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান করে ৭ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. পারভেজ বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন।

এ নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তার সহযোগীদের নামে অন্তত দেড় ডজন মামলা হলো। আসামি অন্তত তিন হাজার। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ রয়েছে।

মামলায় ৪১৫ জনের নাম উল্লেখসহ আরো ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীকে আসামি করা হয়। মামলার অপর উল্লেখযোগ্য আসামিরা হলেন- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মো. রফিকুল আলম ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মামলায় বাদী মো. পারভেজ অভিযোগ করে বলেন, গত ৪ আগস্ট দুপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়। আহতদের অনেকে এখনো হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।

অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলার একপর্যায়ে সন্ত্রাসীরা খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতির বাসভবনে ভাংচুর এবং আগুন ধরিয়ে দয়ে। হামলা থেকে বাদ যায়নি বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচএম প্রফুল্ল ও তার বাড়ি-অফিসও। পুরো শহরে সন্ত্রাসীরা অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত