ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা পেল সাইকেল ও শিক্ষাবৃত্তি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৫-৯-২০২৪ বিকাল ৫:৩২

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রবিবার (১৫ সেপ্টেম্বর) এসব উপকরণ প্রদান করা হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত পাঁচ ছাত্রীর হাতে বাইসাইকেল ও ৫৩ শিক্ষার্থীর হাতে ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা।

বাইসাইকেল পাওয়া এক শিক্ষার্থী বলে, উপহারের সাইকেল পেয়ে আমরা সবাই উচ্ছ্বসিত। গ্রাম থেকে স্কুলে অনেক পথ পাড়ি দিয়ে আসতে হয়। সাইকেলটি পেয়ে আর কষ্ট করতে হবে না। এতে আমরা অনেক স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারব। 

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার বিকাশ ঘটাতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাদের সমাজের মূল ধারায় ফেরাতে তাদের সচেতনতার পাশাপাশি সহযোগিতার হাত বাড়াতে হবে।

এমএসএম / জামান

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা

মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২

মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি

পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন

নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২