ফেনীর ফুলগাজীতে পাহাড়ি ঢলে ৪ গ্রাম প্লাবিত
ফেনীর ফুলগাজীতে আকস্মিক পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে বুধবার (২৫ আগস্ট) রাতে জয়পুর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে যায়। এতে ফুলগাজী বাজার ও ফেনী-পরশুরাম সড়ক তলিয়ে গেছে। পানিতে বাজারের বিভিন্ন দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে।
ফুলগাজীর ইউএনও ফেরদৌসী বেগম বলেন, মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙনের ফলে ফুলগাজী ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়ামোড়া গ্রাম প্লাবিত হয়েছে।
বুধবার বিকেল থেকেই নদীতে পানির প্রবাহ বেশি ছিল বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন। তিনি বলেন, বাঁধ ভাঙার আগে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২ দশমিক ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে।
এর আগে গত ১ জুলাই টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী ছাড়াও ফেনীর কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি স্থান ভেঙে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ১০ গ্রামে পানি ঢোকে। পানিতে ভেসে যায় কয়েকশ পুকুরের মাছ। নষ্ট হয় জমির ফসল ও গ্রামীণ সড়ক।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস