লায়ন্স জেলা ৩১৫ এ ১ এর ত্রাণ সামগ্রী বিতরণ
দুর্গত অঞ্চল ফেনী ও লক্ষীপুর জেলার প্রায় ১৫ শ পরিবারের কাছে ২০ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে লায়ন্স জেলা ৩১৫ এ ১। বন্যা কবলিত বিভিন্ন দূর্গম ৭টি এলাকায় প্রায় এক লক্ষ আশি হাজার মানুষের কাছে এ ত্রাণ সামগ্রী বিতরণ করে সংগঠনটি। ১৪ সেপ্টেম্বর শনিবার এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে ১৫০০ পরিবারের সদস্যদের জন্য ২০ দিনের খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন তাঁরা। বিপুল সংখ্যক মানুষের কাছে লায়ন্সদের সেবা ও ভালোবাসার উপহার পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এ সেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। লায়ন্স জেলা ৩১৫এ১ এর প্রায় ১০০ জন লায়ন্স ও লীও ও ০৭টি এলাকার আরো প্রায় ৮০ জন স্থানীয় সেচ্ছাসেবী দল এই মহৎ সেবা কার্যক্রমে অংশ নেন। জেলা গভর্নর ইঞ্জিনীয়ার সেলিম মিয়া ও ফাষ্ট লেডী শারমীন সেলিম তুলি, সাবেক জেলা গভর্নর নজরুল ইসলাম শিকদার সহ জেলা কেবিনেট সেক্রেটারি, গ্লোবাল একশন টীম, জেলা কেবিনেটের নেতৃস্থানীয় লায়ন্স নেতা, বিভিন্ন ক্লাবের লায়ন্সবৃন্দ ও লীও ডিষ্ট্রিক্টের নেতৃবৃন্দ এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। মানবিক ভালোবাসার অনন্য উপহার হিসেবে প্রায় ২২ লক্ষ টাকার সমমূল্যের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
Sunny / Sunny
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই