সিংগাইরের ধলেশ্বরী নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার(১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গি এলাকার মানিকগঞ্জ পাওয়ার জেনারেশনস লিমিটেডের সামনে ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও থানা পুলিশ জানান, সকালে স্থানীয় কয়েকজন শিশু গোসল করতে গেলে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয় এক যুবককে বললে জরুরিসেবা ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। লাশটির পড়নে সাদা ফুল হাতা শার্ট ও মুখে দাঁড়ি ছিলো।
সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোঃ আব্দুল্লাহ আল ইমরান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ মোশাররফ হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় অনুসন্ধানের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied