পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের গ্লোবাল ক্যাম্পেইন ENOUGH প্রচারাভিযান উদ্বোধন
সকল স্তরে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, শিশুর পুষ্টির অবস্থার উন্নয়ন, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সকল শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টিকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির আয়োজনে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ডাক দিয়ে যাই সম্মেলন কক্ষে গ্লোবাল ক্যাম্পেইন ‘ENOUGH’ প্রচারাভিযানের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্টন সিং, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, পিরোজপুর এপি। অনুষ্ঠানে ব্র্যাক, উদ্দীপন, রিক সমৃদ্ধি কর্মসূচি, ডাক দিয়ে যাইসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মএলাকার শিশু ফোরাম, ইয়ুথ ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি, নগর উন্নয়ন কমিটির প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিকমিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
ENOUGH প্রচারাভিযান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে টেকসই কৃষি প্রশিক্ষণ, অবকাঠামো শক্তিশালীকরণ, স্কুল মিল প্রোগ্রাম, কমিউনিটি পর্যায়ে পুষ্টি কর্মশালা, খাদ্য বিতরণ নেটওয়ার্ক সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার ফলে বাংলাদেশের ০-১৮ বছর বয়সী সকল শিশু পর্যাপ্ত পুষ্টিকর নিরাপদ খাবার ও খাদ্য নিরাপত্তার মধ্যে বেড়ে উঠবে। পিরোজপুরে উক্ত কার্যক্রমটি আগামী তিন বছরের (২০২৪-২৬) জন্য বাস্তবায়ন করবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত