নগরকান্দায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকানে তালা লাগানোর অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে তিনটি দোকানে বিএনপি নেতা তালা ঝুলিয়ে আটকে দেয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছেন দোকানের মালিক ও ভাড়াটিয়া।
ওই ঘটনায় দোকানে মালিক মোশারফ হোসেন, পিতা আব্দুছ ছালাম মাতুব্বর, গ্রাম : বিবিরকান্দি; মোহাম্মদ আব্দুল হালিম মিয়া, পিতা মো. শেখ ইসমাইল, গ্রাম : বিলনালিয়া; ভাড়াটিয়া রঞ্জিত বিশ্বাস, পিতা যোগেস বিম্বাস, গ্রাম : জয়পুর আলাদাভাবে নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরিতে ভুক্তভোগীরা উল্লেখ করেন, খায়রুজ্জামান মোল্যা, পিতা মৃত মকবুল হোসেন, গ্রাম : গহেরপুর পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন বিভিন্ন ভয়ভীতি দেখানোসহ রসুলপুর বাজারের ঘর দখল করার পাঁয়তারা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট ঘরে তালা ঝুলিয়ে দেন। খায়রুজ্জামান উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও তালমা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
দোকান মালিক ও ভাড়াটিয়া বলেন, আমরা দীর্ঘদিন যাবত দোকান করে ব্যবসা করে আসছি। গত ৫ আগস্ট সরকার পতন হলে বিএনপি নেতা জোর করে আমাদের ঘরে তালা লাগিয়ে দেন। আমাদের নামে বিদুৎ বিল ও হোল্ডিং ট্যাক্স রয়েছে এবং ডিসিয়ারের জন্য আবেদন করেছি।
দোকানঘর দখলের বিষয়টি খায়রুজ্জামান স্বীকার করে বলেন, এটা আমার বাবার জায়গা। বাজার কমিটি দিয়েছিল। তাই আমি ঘরে তালা দিয়েছি। ঘর ৩টি এখন আমার দখলে আছে।
এমএসএম / জামান
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ