ফরিদপুরে ২ ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের সংবাদ সম্মেলন
দুই ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়ে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ফরিদপুরের আলোচিত মানি লন্ডারিং মামলার পলাতক ও বিগত দিনের একাধিক আ’লীগ নেতাকর্মীর ওপর হামলা-মামলার এজাহারভুক্ত আসামি ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জের শিবালয় থেকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। অপরজন মো. সানোয়ার হোসেনকে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের অন্তর্গত মৃগী বাজার এলাকা থেকে ফরিদপুর জেলা এনএসআই ও ফরিদপুর জেলা পুলিশের যৌথ অভিযানে বুধবার ৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, সানোয়ার ভুয়া পরিচয় ব্যবহার করে ফরিদপুরসহ বিভিন্ন জেলায় এনএসআই বিভাগের একজন কর্মকর্তা হিসেবে প্রচার-প্রচারণা করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করত। সানোয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
এমএসএম / জামান
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন