ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

হুথিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেয়ার দাবি অস্বীকার ইরানের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ১:৩৬

ইয়েমেনের ইরান সমার্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি গত রবিবার (১৫ সেপ্টেম্বর) ইসরাইলে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইল দাবি করেছে, হুথিদের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। তবে ওই দাবি অস্বীকার করেছে ইরান।

সোমবার একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরাইলের দাবি নাকচ করেন।তিনি বলেন, তেহরান ইয়েমেনের হুথিদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাঠায়নি। এর আগে হুথি ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে।

উল্লেখ্য, হুতিরা ইসলামিক গ্রুপ হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।হুতি গ্রুপ এক বিবৃতিতে জানায়, তারা একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছে এবং শত্রুর সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এই অভিযান সফল হয়েছে।

হুতিরা এই বলে সতর্ক করেছে, ইসরাইলের আরও হামলার জন্য অপেক্ষা করা উচিত, যা সংঘাত আরও ছড়িয়ে পড়া সংক্রান্ত উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে ফিলিস্তিনি গণমাধ্যমসমূহের ভাষ্যানুযায়ী, রোববার ইসরাইলি বাহিনী গাজা ভূখণ্ডের উত্তর ও মধ্যাঞ্চলসহ বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালালে এতে চারজন বাসিন্দা নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী এবং লেবাননভিত্তিক শিয়া মুসলিম গ্রুপ হিজবুল্লাহ উত্তর ইসরাইলে প্রতিদিন গুলি বিনিময় অব্যাহত রেখেছে।

এমএসএম / জামান

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের

পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

তিন বিদেশিকে হত্যা : মেক্সিকোতে ৩ জনের ১৫৮ বছরের কারাদণ্ড

রুশ হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পাকিস্তানের

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

রুশ তেল ক্রয়ে নিষেধাজ্ঞা শিথিল ট্রাম্পের, ভারত-চীনের বড় স্বস্তি