ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

থানায় অভিযোগ

কাশিয়ানীতে জমি নিয়ে দ্বন্দ্বে ভাংচুর, আতঙ্কে তিন প্রবাসী পরিবার


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ২:৯

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন প্রবাসী পরিবারের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ১৪ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের ডাঙ্গামাজড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা হলেন- ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মনিরুজ্জামান ও খায়েরুজ্জামান লিটন এবং মালয়েশিয়া প্রবাসী ওয়াহিদুজ্জামান রিপনের পরিবার। এ ব্যাপারে মালয়েশিয়া প্রবাসী ওয়াহিদুজ্জামানের স্ত্রী রিজিয়া জামান বাদী হয়ে কাশিয়ানী থানা ও ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রবাসী তিন পরিবারের সাথে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিবেশী উজ্জ্বল মোল্লা ও রবি মোল্লার সাথে বিরোধ চলছিল। গত ১৩ সেপ্টেম্বর মালয়েশিয়া প্রবাসী ওয়াহিদুজ্জামানের ব্যক্তিমালিকানাধীন পুকুর থেকে উজ্জ্বল ও রবি জোরপূর্বক মাটি কেটে নেয়ার চেষ্টা করেন। বাধা দিতে গিয়ে তাদের হামলার শিকার হন ওয়াহিদুজ্জামানের বৃদ্ধ মা জাহানারা বেগম (৬০)। একপর্যায় তারা দেখে নেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরদিন গভীর রাতে রবি মোল্লার নেতৃত্বে তার লোকজন ওই তিন প্রবাসী পরিবারের বাড়িতে প্রবেশ করে বিভিন্ন স্থানে স্থাপন করা ১০টি সিসিটিভি ক্যামেরা ও একটি টিউবওয়েল খুলে নিয়ে যায়। এছাড়া তিনটি বৈদ্যুতিক মিটার ভেঙে ফেলে এবং ঘরবাড়ি ভাংচুর করে। ওই ঘটনার পর থেকে প্রবাসী তিন পরিবার আতঙ্কে রয়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত উজ্জ্বল মোল্লার সাথে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সাথে দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে আমাদের বিরোধ চলছে, যে কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানির চেষ্টা করছে।

কাশিয়ানী থানার সহকারী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, জমি নিয়ে তাদের দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। একটি জমি নিয়ে আদালতে মামলাও চলছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন