জুড়ীতে পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপির মতবিনিময়
মৌলভীবাজারের জুড়ীতে পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠুর জুড়ীস্থ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, উপজেলা বিএনপির গণশিক্ষা-বিষয়ক সম্পাদক ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বিএনপি নেতা সুয়েবুর রহমান তুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিবাকর দাশ, যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুহেল আহমদ প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি বিমল চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক সিতাংশু শেখর দাস, জায়ফরনগর ইউনিয়নের সভাপতি রতীশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নবেন্দু শেখর ঘোষ, পশ্চিমজুড়ী ইউনিয়নের সভাপতি বিশ্বজিৎ দত্ত, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সাগরনাল ইউনিয়নের সভাপতি রনজিৎ কুমার নাথ, সাধারণ সম্পাদক হিমাংশু দেবনাথ, গোয়ালবাড়ী ইউনিয়নের সভাপতি অমূল্য মল্লিক, সাধারণ সম্পাদক সুব্রত দেব দিপু, পূর্বজুড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষ রুদ্র পাল, ফুলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন মল্লিক প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ, সহ-সভাপতি অটল কৃষাণ সিবেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু বলেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে এবং থাকবে।
এমএসএম / জামান
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ